হোম > সারা দেশ > ঢাকা

দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধরণ পরিবর্তন হয়নি

কিশোরগঞ্জ নির্বাচনি জনসভায় মামুনুল হক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

ছবি: আমার দেশ।

দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এদেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১দলের প্রতীকে ভোট চাই আমরা।

নির্বাচনি জনসভায় সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসবে মেতে উঠছে, চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলার মানুষ এসবে নাভিশ্বাস উঠেছে চাঁদার পয়সা গুনতে গুনতে।

জনসভায় দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। মামুনুল হক তার বক্তৃতার মাঝে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ মেডিকেল কলেজ এখন আপনাদের হাসপাতাল: ডা. এফ এম সিদ্দিকী

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে

ফতুল্লায় বিদ্যুতের খুঁটির স্পর্শে বৃদ্ধার মৃত্যু

বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌযানের সংঘর্ষ, এক সদস্যের মৃত্যু

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকে হুমকি, থানায় জিডি

গজারিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আড়াইহাজারে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

শিবচরে জমে উঠেছে পশুর হাট, চাহিদার চেয়ে বেশি প্রস্তুত গরু

নরসিংদীর চরাঞ্চলে বাড়ছে বাদাম চাষ, হাসি ফুটছে চাষির মুখে