হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপু‌রে একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রা‌তে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের মতোই মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বাজার, হাট, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে। টহল চলাকালে একাধিক মামলার আসামি মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার মুরাদ হাওলাদারের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১