হোম > সারা দেশ > ঢাকা

র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। রোববার (৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের অবস্থান শনাক্ত করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু