হোম > সারা দেশ > ঢাকা

রাতে কবর খুঁড়ে মায়ের লাশ ঘরে নিয়ে গেলেন ছেলে!

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরী এলাকায় কবরস্থান খুঁড়ে নিজের মায়ের লাশ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখেন ছেলে সজিব। সোমবার লাশটি উদ্ধার করে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজুরী এলাকার আনতাজ আলীর স্ত্রী খোদেজা গত শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু রাতের কোনো একসময় সজিব গোপনে কবর খুঁড়ে লাশ তুলে ঘরে নিয়ে আসে। পরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখে মায়ের লাশ। সোমবার সকালে কবরস্থান কবর খোলা দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে স্থানীয়দের সহযোগিতায় সজিবের ঘর থেকে লেপ–কাঁথায় মোড়ানো লাশটি উদ্ধার করে।

এর আগের রাতে সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে ‘মাকে কেন দাফন করা হলো’-এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দাফনকাজে অংশ নেয়া স্বজনদের প্রাণনাশের হুমকি দেন সজিব।

ঘটনা জানাজানি হলে লোকজন ভিড় করে লাশ দেখতে। মামা আব্দুল মান্নান মিয়া বলেন, নেশাসক্ত সজিব আমাকে ফোন করে বলে মাকে কেন মাটি দিলেন। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা চরম আতঙ্কে আছি।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ওই কবরেই পুনরায় দাফন করা হয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু