হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় বরিশাল মহাসড়কে প্রাণ গেল এনজিও কর্মীর

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন সরদার (৩১)। তিনি শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। সুমন সরদার শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল রাজৈরের উদ্দেশে রওনা হন সুমন। বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই রাস্তায় পড়ে থাকেন।

পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একটি দল তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো গাড়িটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসআই

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী