হোম > সারা দেশ > ঢাকা

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গায় শত বছরের পুরনো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বুড়াইচ গ্রামের আকবার শেখের বাড়ির পিছনের পুকুর পাড় থেকে শত বছরের পুরনো ১২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।

এসময় আকবার শেখের ছোট ছেলে সাদ্দাম শেখ (৩৪)কে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, কষ্টি পাথরের মূর্তিসহ র‍্যাব একজনকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করবো।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর