হোম > সারা দেশ > ঢাকা

অষ্টগ্রামে ১ লিটার দুধ ১৩ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে নিলামে ওঠানো হল এক লিটার দুধ। দুধ কিনতে ক্রেতাদের হাঁক-ডাক শেষে, ১৩ হাজার টাকায় দুধ কিনে গরিবের মাঝে বিলিয়ে দেন স্থানীয় ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়।

শুক্রবার (৩১অক্টোবর) দুপুরে নিলামের ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন জনৈক কৃষক। সেই দুধ জুম্মার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে দু’শত টাকা দাম হাঁকেন এক মুসল্লী।

পরে, আরও ৪-৫ জন মুসল্লী শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। শেষে ১২ হাজার টাকা দাম হাঁকেন মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া। সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকা দুধ কেনেন ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়।

তিনি, নিলামে দুধ কিনে একজন গরীব মানুষের মাঝে বিতরণ করে দেন।

এই বিষয় মনিরুজ্জামান দূর্জয় বলেন, আল্লাহ ঘর উন্নয়নে সহায়তার জন্যই এই দুধ কিনেছি। সেই দুধ একজন সাধারণ মানুষকে দিয়ে তার মুখে হাসি ফোটানো অনেক আনন্দের। তাছাড়া, এমন ভালো কাজে প্রতিযোগিতা করে মনে তৃপ্তি পেয়েছি।

ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ইসলামে ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। তা ছাড়া, এই নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদের উন্নয়ন কাজে।

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি