হোম > সারা দেশ > ঢাকা

কাল ক্লাসে ফিরছেন তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

আগামীকাল রোববার (৩০ নভেম্বর) থেকে ক্লাসে ফিরছে গাজীপুরে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী আগামীকাল রোববার থেকে সব শ্রেণির ক্লাস স্বাভাবিক নিয়মে চলবে, ইনশাআল্লাহ।

এদিকে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও দায়িত্বশীলদের পাঠদান কার্যক্রমের সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসার একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

জানা গেছে, গত ১৮ নভেম্বর শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে আন্দোলন শুরু করলে একপর্যায়ে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগ ওঠে। পরবর্তীতে যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৩ জন শিক্ষককে বহিষ্কার করা হয়।

অন্যদিকে শিক্ষকরা পাল্টা অভিযোগ তুলে জানান, আন্দোলনের সময় শিক্ষার্থীদের হামলায় ৫ জন শিক্ষক আহত এবং আরও কয়েকজন লাঞ্ছিত হয়েছেন। তাদের দাবি ছিল—বহিষ্কৃত ৩ শিক্ষকের বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। বহিষ্কারাদেশ বাতিল না করায় শিক্ষকরা ১৯ নভেম্বর থেকে কর্মবিরতিতে যান। এরপর থেকেই আলিম থেকে কামিল শ্রেণির পাঠদান বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, রোববার থেকে মাদ্রাসার কার্যক্রম পুরোদমে চলবে। এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু