হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, রবিবার সকাল পৌনে ৭টায় হঠাৎ কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। এমনকি মার্কিং বাতিগুলোও অস্পষ্ট হয়ে পড়ে। এতে পরিস্থিতি বিবেচনায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নূর মোহাম্মদ ভূইয়া ‘দৈনিক আমার দেশ’-কে বলেন, ‘কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হবে।’

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫