হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রোলিং মিল কারখানার ভাট্টিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকরা হলেন- মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)।

বুধবার দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রোলিং মিল কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্টিতে পুরোনো ময়লা লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকি ছিটকে চার শ্রমিকের শরীরে পড়ে তারা দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

শ্রমিকদের দাবি, পুরোনো ময়লা লোহা পোড়ানোর সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে ভাট্টির আগুন কারখানার বাইরে ছড়িয়ে না পড়ায় সাধারণত ফায়ার সার্ভিসকে জানানো হয় না।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, বিষয়টি জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে।

এমএইচ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ডুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণা

টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু