হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে নিহত ১, হতাহত বহু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঘন কুয়াশার কবলে চার গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস। ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ও ঢাকাগামী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ২০ জন।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। চারটি যানবাহনের সংঘর্ষের কারণে ঢাকা-খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী