হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের মধ্যে মানিকগঞ্জের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের টহল ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

পুলিশ সূত্র জানায়, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা শহরের অভ্যন্তরে যান চলাচলও ছিল প্রায় স্বাভাবিক, সাধারণ মানুষও নির্বিঘ্নে দৈনন্দিন কাজে বাইরে বের হতে দেখা গেছে।

এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মানিকগঞ্জে এখন পর্যন্ত আওয়ামী লীগের তেমন দৃশ্যমান কোনো কর্মসূচি চোখে না পড়লেও ভোরে শিবালয় উপজেলার উথলী বারাইদা বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে সেখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ।

তাছাড়া গেল রোববার রাতেও জেলা শহরে উত্তেজনা সৃষ্টি হয়। রাত প্রায় ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও গোলরা এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে বান্দুটিয়া এলাকার সাগর ও বেউথা এলাকার নবীন হোসেন নামে দুই রিকশাচালক আহত হন। হঠাৎ এই বিস্ফোরণে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে।

পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু