হোম > সারা দেশ > ঢাকা

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ীর বলদী আটা বাস-স্ট্যান্ড এলাকায় সিএনজি-পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার(১১ নভেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি এস.এম শহিদুল্লাহ জানান, সোমবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি’র সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকাআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পরে সুমন নামের এক যাত্রী নিহত হয়।

নিহত যাত্রী জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া টেকী শেখ বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া(২৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি। নিহত সুমন মিয়া জামালপুর সদরে একটি বে-সরকারি ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু