হোম > সারা দেশ > ঢাকা

শিবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ আহত হয়েছেন আরো দুইজন। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শফিক ও রাজ সিঅ্যান্ডবি থেকে মোটরসাইকেলযোগে শিবপুরের দিকে আসছিল। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটো ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।

গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজি অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরো এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল