হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। রোববার ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ভাকুর্তা, কেরানীগঞ্জের তারানগর, কলাতিয়া, রুহিতপুর ও হযরতপুর ইউনিয়নের শতাধিক বাসিন্দা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ভাকুর্তা তুরাগ সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত হতাহতের ঘটনা বাড়ছে। এ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মহাসড়ক পারাপার হতে হয় । তারা এ অবস্থা থেকে পরিত্রাণ দাবি করেছেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে আজ তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এদিকে ভাঙা ব্রিজ এলাকার পাশে মহাসড়কে ময়লা আবর্জনা ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মহাসড়কের ময়লা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে ময়লা না সরালে উপজেলা পরিষদ ঘেরাও এর হুমকি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাহাউদ্দিন বাহার, ব্যবসায়ী কিতাব আলী প্রমুখ।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু