হোম > সারা দেশ > ঢাকা

বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আরাফাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরাফাত বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে তারা। এসময় আরাফাত নদের পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, রবিবার দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নদের পানিতে তলিয়ে যায় আরাফাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুর লাশ উদ্ধার করে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন