হোম > সারা দেশ > ঢাকা

কৃষকের লাশের পাশেই প্রাইভেট কার, আটক ৪

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকের লাশের পাশেই ছিল সাদা প্রাইভেট কার। রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম রবিউল শেখ। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার শেখের ছেলে ।

তার পিতা গোলাম সরোয়ার শেখ বলেন, ‘আমার ছেলেকে নিয়ে শাহিদ তার জামাইয়ের বাড়িতে মোটরসাইকেল আনতে যায়। সেখানে তর্কবিতর্কের পর আমার ছেলেকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি প্রাইভেট কার রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে পাশেই একটি লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ধারণা করা হয়, হত্যার পর লাশ ফেলে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

এমই

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫