হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির অফিস ভাংচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সামাদ বেপারী (৫২) নামে কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পু‌লিশ জানায়, গ্রেপ্তারকৃত সামাদ বেপারী উপজেলার পশ্চিম মাইজপারা গ্রামের ফটিক বেপারীর ছেলে এবং তিনি দীর্ঘদিন যাবত কাজী-বাঁকাই ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কৃষকলীগ নেতা সামাদ বেপারীকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ মিসরীয় পুত্রবধূ

টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় বাইকচালক নিহত

আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আর্জেন্টিনার নারী সমর্থকের বাসায় আটক ব্রাজিল সমর্থক

চোর সন্দেহে আটককে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা, গ্রেপ্তার ৩

বড় ভাইয়ের বিয়ের দিনে প্রাণ গেল ছোট ভাইয়ের

গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন

হোসেনপুরে অটোরিকশার চাপায় একজন নিহত

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেতে পড়ে ছিল লাশ