হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ধরা পড়লো ২৪ কেজি কাতল, দাম ৬৪ হাজার ৮০০

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। মাছটি উন্মুক্ত নিলামে ৬৪ হাজার ৮০০ টাকায় ক্রয় করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জেলে ইছাহাক হাওলাদার তার সঙ্গীদের নিয়ে দৌলতদিয়া কলাবাগান তালতলা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে হঠাৎ জালে প্রবল ঝাঁকুনি অনুভব করলে তারা জাল টেনে নৌকায় তোলেন। তখনই দেখা যায় বিশাল আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে।

আজ (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনু খাঁর আড়তে আনা হলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামে প্রতিকেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, লাভের আশায় তিনি মাছটি কিনেছেন। এখন দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে ও ভিডিও কলে যোগাযোগ করছেন।

বিক্রির আগ পর্যন্ত মাছটি পদ্মার পানিতে জীবিত রাখতে ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছেন। তিনি আরও বলেন, অল্প কিছু টাকা ব্যবসা পেলেই মাছটি বিক্রি করে দেবো।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় পদ্মার অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে এখন বড় আকারের পাঙাশ, রুই, কাতল, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়ছে। নদীতে যদি স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, ভবিষ্যতে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বড় আকারের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন