হোম > সারা দেশ > ঢাকা

বিছানায় পড়েছিল শিশুর লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুরে একটি বাড়ি থেকে শিশুসন্তান ও তার অন্তঃসত্ত্বা মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো—হোজাইফা মুন্সী (৫) ও মা সুমাইয়া আক্তার (২২)। হোজাইফার বাবার নাম রমজান মুন্সী।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে হোজাইফার মা-বাবাসহ পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বাড়িতে দাওয়াত খেতে যান। ফিরে এসে তারা একসঙ্গে ঘুমান। বিকালে রমজান মুন্সী গরুর খামার পরিচর্যা করতে চলে যান।

রমজান মুন্সীর ফুপু মর্জিনা বেগম সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর রমজানের ছোট ভাইয়ের বউ ফারহানা আক্তার দৌড়ে এসে জানায়, পাশের ঘরে সুমাইয়া গলায় রশি দিয়ে ঝুলছে। তখন দ্রুত তাকে নামিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমি হোজাইফার ঘরে গিয়ে দেখি খাটের ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। অন্যদিকে সুমাইয়াকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, সুমাইয়া ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাইচ্যা গ্রামের রমজান শেখের মেয়ে। গত ৭-৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সদরপুর থানার সাব ইন্সপেক্টর আলমগীর শরীফ আমার দেশকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল