হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডার, ১৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ডাকাতির উদ্দেশ্যে মজুত করে রাখা অস্ত্র। ছবি: আমার দেশ

সুন্দরবনের গহিনে ডাকাতির উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের দাবি, সুন্দরবনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ বনের গহিনে অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে বনের গহিনে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার এবং চারটি একনলা বন্দুকের পাইপ উদ্ধার করা হয়। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শরবতখালী খাল এলাকায় অস্ত্র উদ্ধারে এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত এবং তাদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকায় কোস্ট গার্ডের টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেলসহ চালক গ্রেপ্তার

বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল