হোম > সারা দেশ > খুলনা

মসজিদের বাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়লো চোর

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে মসজিদের বাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে চোরকে ধরে ফেলেছে মুসল্লিরা। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে উপজেলার নাকোল হাজী আকমল হোসেন মসজিদ ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফজরের নামাজ শেষ করে মুসল্লিরা যার যার মতো মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর চোর মসজিদের ভেতরে থাকা দান বাক্স হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। এরপর দান বাক্সে থাকা নগদ অর্থ নিজের পকেটে রাখার সময় মুসল্লিদের সন্দেহ হলে তারা ফিরে এসে ঘটনাটি দেখতে পেয়ে, চোরকে হাতেনাতে ধরে ফেলে।

মুসল্লি মিজানুর রহমান জানান, এ নিয়ে পরপর তিনবার দান বাক্স ভেঙে টাকা চুরি করা হয়েছে। চোরকে বেদম মারপিট করার পর তিনবারের কথাই সে স্বীকার করেছে। পরবর্তীতে ওই ইউনিয়নের প্যানেল গোলাম মোস্তফা চোর নাকোল গ্রামের জাহাঙ্গীরের ছেলে পলাশকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয় ।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ