হোম > সারা দেশ > খুলনা

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

ছবি : সংগৃহীত

মাগুরার শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান নিম্নমানের ও বেড়েছে প্যাকেজের দাম। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, আগে যেখানে সয়াবিন তেল দেওয়া হতো, সেখানে এখন চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল দেওয়া হচ্ছে।

এ ছাড়া সাবান ও ডিটারজেন্টের মানও অনেক নিম্নমানের। একই সঙ্গে একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বেড়ে ৬৬৮ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে নিম্নআয়ের মানুষের। গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, একই প্যাকেজের আওতায় সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল বিতরণ করা হচ্ছে। যার প্রস্তুতকারক কোম্পানি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।

টিসিবি কার্ডধারী কয়েকজন সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্যাকেজের কোনো পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না। ডিটারজেন্ট দিয়ে কাঁচলেও কাপড় সহজে পরিষ্কার হতে চায় না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলেও স্বাদ পাওয়া যায় না। আগে কম দামে ভালো মানের সয়াবিন তেল পাওয়া যেত। এখন বেশি দাম দিয়ে নিম্নমানের পণ্য নিতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. বাবলুর রহমান বলেন, টিসিবি থেকে যে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। নিম্নমানের পণ্য হওয়ায় অনেকে এসব পণ্য নিতে না চাওয়ায় আমরা পড়েছি চরম ভোগান্তিতে।

এ ব্যাপারে জানতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ঝিনাইদহ থেকে বিসিবির এ পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে আমি তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব।

এএস

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট