হোম > সারা দেশ > খুলনা

হরিণাকুণ্ডুতে মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হরিণাকুণ্ডু পৌর এলাকার সহস্রাধিক নারী নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার হরিণাকুণ্ডু শহরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

পৌর মহিলা দলের সদস্য সচিব মোছা. মর্জিনা আক্তার রিতুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, তাদের কে কোনো সুযোগ দেবে না জনগণ।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার