হোম > সারা দেশ > খুলনা

মোংলায় অনলাইন প্রতারণার দায়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর মামলায় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসাইনসহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ১ মার্চ রাত পৌনে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে পোর্ট পৌরসভা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম হোসাইন (২৬), পিতা আব্দুল সামাদ সরদার; রুবেল হাওলাদার (২৪), পিতা মৃত হারুনুর রশিদ; শাহাদাত গাজী (৩০), পিতা সলেমান গাজী। এরাই সবাই পৌরসভার স্থানীয় বাসিন্দা।

আটককৃতদের মোবাইল ফোনে বিভিন্ন স্কামার অনলাইন প্রতারক জুয়ার অ্যাপ ও প্ল্যাটফর্মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। স্কামার পরিচালনার সময় তারা ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করছিল।

যশোর ডিবির এসআই নুর জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মোবাইল ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম পরীক্ষা করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম আমার দেশকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অনলাইন প্রতারকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করেন, অনলাইন প্রতারণার মতো অবৈধ কার্যকলাপ কমিউনিটিতে সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে। ডিবি বলছে, ভবিষ্যতেও অনলাইন জুয়া এবং প্রযুক্তি ব্যবহার করে অপরাধের ক্ষেত্রে জোর তৎপরতা অব্যাহত থাকবে।

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২

কালীগঞ্জে সংস্কারের অভাবে অস্তিত্বের সংকটে ২১ প্রত্নতাত্ত্বিক স্থাপনা

পথের বাজারে টিকে আছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প

আড়াই হাজার কো‌টি টাকা হা‌তি‌য়ে নেয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছেন

খুবিতে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু