হোম > সারা দেশ > খুলনা

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলার সময় লালমণি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি লালপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মালঞ্চি রেলওয়ে গেটকিপার মিলনের ভাষ্য, লালমণিরহাট থেকে ছেড়ে আসা লালমণি এক্সপ্রেস মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। ট্রেনের হুইসেল ও সতর্ক সংকেত উপেক্ষা করায় দ্রুতগতির ট্রেনটিতে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

বাগেরহাটে জেলা পরিষদের বৃত্তি ও সংবর্ধনা পেলো ৪১৮ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালি

রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মোংলা নদীতে বিরতিহীন ২ ফেরির যাত্রা শুরু

জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

কালীগঞ্জে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর মানবেতর জীবন

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি