হোম > সারা দেশ > খুলনা

আমির হামজার বিরু‌দ্ধে বিএন‌পি নেতার মামলা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ব্যাপারে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দা‌য়ের করা হয়েছে।

রোববার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে মামলাটি দা‌য়ের করেন জেলা বিএনপির আইন বিষয়ক সহকারী সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট আবদুল আলীম।

ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মোক্তার হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত মামলার আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

মামলার বাদী অ্যাড‌ভো‌কেট আবদুল আলীম জানান, আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ও তাদের মরহুম ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এসব মন্তব্যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অপমানিত হন। তাই আদালতের মাধ্যমে আমরা আইনি ব্যবস্থা নিতে একরকম বাধ্য হয়েছি।

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জীবননগরে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লিকে ঢাকা মেডিকেলে ভর্তি

বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, দুইজনের কারাদণ্ড

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত