হোম > সারা দেশ > খুলনা

যশোরে সংবাদপত্রের কালো দিবস পালিত

স্টাফ রিপোর্টার, যশোর

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক স্থিতিশীলতাকে যদি রক্ষা করতে হয় তাহলে ফ্যাসিস্টের দোসরদের সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না।

সোমবার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর চাটুকারিতার কারণে হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদ টিকে ছিল। বিনিময়ে সেসব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো সক্রিয়। এদেরকে চিনে রাখতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, শেখ মুজিব গণতন্ত্র হরণ করে দেশে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তাকে আড়াল করতে দেশের সব মিডিয়া বন্ধ করে তাঁবেদার চারটি সংবাদপত্র সচল রেখেছিলেন।

তিনি বলেন, গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অন্যদের মধ্যে আলোচনা করেন সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টু, আহসান কবীর, সাইফুর রহমান সাঈফ, সাইফুল ইসলাম সজল, তৌহিদ জামান, এম আইউব, এস এম ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর ইসলাম।

এমএস

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, আসামিকে খুঁজছে পুলিশ

সুন্দরবন বন্ধ তিন মাস, জীবিকার সংকটে হাজারো বনজীবী

দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি