হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরে জুলাই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

গ্রেপ্তারকৃত মুসফিকুর রহমান মিল্টন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে এবং সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায় , চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২)। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মুসফিকুর রহমান মিল্টন এজাহারভূক্ত ১৩ নম্বর আসামি।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ফরহাদ হোসেন হত্যা মামলার আসামি মুসফিকুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক