হোম > সারা দেশ > খুলনা

মা-বাবার সামনে সাগরে ডুবে নিখোঁজ সন্তান

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬)। শনিবার দুপুরে কচিখালী ডিমেরচর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর মাহিত আব্দুল্লাহ ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেকের বাসিন্দা শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। তাকে উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে ‘এমভি দি এক্সপ্লোরার’ নামের একটি জাহাজ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে নোঙর করে।

এরপর পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সি-বিচে ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করেই মাহিত সাগরে তলিয়ে যায়। তাৎক্ষণিক জাহাজের কর্মী এবং বনরক্ষীরা তাকে উদ্ধারের জন্য সাগরে নামলেও তার খোঁজ পাননি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ডিমেরচর এলাকায় নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য শরণখোলা, কটকা ও কচিখালীর বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২