হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভোটকেন্দ্র-সংলগ্ন এলাকা থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের একটি দোকানের পেছন থেকে বস্তাভর্তি ককটেলগুলো উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানের পেছনে একটি বস্তা পড়ে থাকতে দেখে বাজারের লোকজনকে জানায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে বস্তাটি উদ্ধার করে। দড়ি দিয়ে বাঁধা বস্তার মুখ খুলে তার ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো ১০টি বস্তু উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনীর সদস্য, বিজিবি ও পুলিশ সদস্যরা গিয়েছেন। তারা কাজ করছেন। উদ্ধার করে বস্তুগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত