হোম > সারা দেশ > খুলনা

চিতলমারীতে খালের অবৈধ মাটির বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, (চিতলমারী) বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া-পরাণপুর খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও খাদিজা আক্তার। ১২ মে মঙ্গলবার সকাল ১১ টায় এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। খাল উচ্ছেদে কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট নিরসন হবে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসীর জানান, উপজেলার নালুয়া-পরাণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি বাবুল শেখ নামে স্থানীয় এক প্রভাবশালী বাঁধ দিয়ে তার ইট ভাটার গাড়ি পারাপারের জন্য ব্যবহার করে আসছিলেন। এতে এলাকার লোকদের চাষাবাদ ও অন্যান্য কাজে পানির সংকট দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে ১২ মে মঙ্গলবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা প্রশাসনের লোকজনকে সঙ্গে নিয়ে ইউএনও খাদিজা আক্তারের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ইউএনও খাদিজা আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাবুল শেখ এখানকার খালে বাঁধ দিয়ে নিজের কাজে ব্যবহার করছেন। বিষয়টি জানতে পেরে আমরা বাঁধটি অপসারণ করেছি। এতে এলাকাবাসী দারুণ ভাবে উপকৃত হবেন। খালের উপরে যাতায়তের জন্য কাঠের পুলের ব্যবস্থা নেয়া হবে।

বাঁধ অপসারণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আহসান হাবিব (ঠান্ডু) বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা জামাত ইসলামের আমীর মাও. মনিরুজ্জামান প্রমুখ।

সুন্দরবনের ডাকাত মেজ জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

কালীগঞ্জে আঙুর চাষে কলেজছাত্রের সাফল্য

শিকারিদের কাছে থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অস্ত্র মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে পরোয়ানা

চুয়াডাঙ্গার ভালাইপুরে দোকানে ঢুকে পড়ল দ্রুতগামী বাস

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শরণখোলার বনে ১৫ ফুটের অজগর অবমুক্ত

খুলনায় কোরবানির পশুর চাহিদার চেয়েও এবার মজুত বেশি

ঝিনাইদহে সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট