হোম > সারা দেশ > খুলনা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে কবজি বিচ্ছিন্ন যুবদল নেতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে কবজি বিচ্ছিন্ন হয়েছে এক যুবদল নেতার। শনিবার রাত ১১টার দিকে পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদলের সাবেক সহক্রীড়া সম্পাদক জাহিন শেখ রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর চড়াও হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। দুই পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাহিন শেখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর/পঙ্গু হাসপাতাল) স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।

জেডএম

পদ্মায় জেলের জালে ধরা পড়ল এক মণের কাতলা

নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

মা-বাবার হাতে খুন হয় কিশোরী নির্জনা

বেনাপোল বন্দরে হাঁটুপানি, কোটি টাকার পণ্য পানিতে

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত