হোম > সারা দেশ > খুলনা

সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর পরীক্ষা দিল কিশোরী

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ

বাগেরহাটের শরণখোলায় সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর দাখিল পরীক্ষা দিল তাসমিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী।

গত মঙ্গলবার সকাল ৬টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ওই কিশোরী। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।

কিশোরী তাসমিয়া রাজৈর ফাজিল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দ্বীপচর গ্রামের নুরুল ইসলাম আকনের মেয়ে।

এ বিষয়ে কিশোরীর বাবা নুরুল ইসলাম বলেন, তার মেয়ে রাজৈর ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিচ্ছে। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি উপজেলার খোন্তাকাটা গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে আল মামুন হাওলাদারের সঙ্গে বিয়ে হয় তাসমিয়ার। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যায়।

ওই দিন মঙ্গলবার ছিল গণিত পরীক্ষা। কিন্তু সোমবার রাতেই তার মেয়ের প্রসববেদনা শুরু হয়। এরপর তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরের দিন মঙ্গলবার সকাল ৬টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সবার ধারণা ছিল পরীক্ষা আর দেওয়া হবে না।

কিন্তু সন্তান প্রসব করার ৪ ঘণ্টা পর সকাল ৯টার মধ্যেই তাসমিয়া স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হন এবং পরীক্ষায় অংশগ্রহণ করে। শুধু মঙ্গলবার না, বৃহস্পতিবারের বাংলা পরীক্ষাও ভালেভাবে দিতে পেরেছে। নুরুল ইসলাম বলেন, তার মেয়ের প্রবল ইচ্ছাশক্তি থাকায় শত কষ্টের মাঝেও সবগুলো পরীক্ষা দেবে বলে জানিয়েছে।

এ ব্যাপারে রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল বলেন, বাচ্চা হওয়ার পর মেয়েটি স্বাভাবিকভাবেই পরীক্ষা দিতে এসেছে। তাকে সবার সঙ্গে বসিয়ে পরীক্ষা দিতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। সন্তান প্রসবের পর প্রতিষ্ঠান থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল পরীক্ষা দিতে পারবে কি না? কিন্তু মেয়েটির প্রবল আগ্রহ থাকায় সে পরীক্ষা দিতে পেরেছে। আশাকরি বাকি পরীক্ষাগুলোতেও অংশগ্রহণ করতে পারবে।

শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল বলেন, গত মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে শুনি সন্তান প্রসব করে পরীক্ষা দিতে এসেছে ওই শিক্ষার্থী। তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, বসতে বা পরীক্ষা দিতে কোনো অসুবিধা হচ্ছে কি না? সমস্যা হলে আলাদা বেডে দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান এই শিক্ষা কর্মকর্তা। কিন্তু মেয়েটি সুস্থ থাকায় সবার সঙ্গে বসে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জনবল সংকটে চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা বিপর্যস্ত