হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

এক সপ্তাহ পর হঠাৎ চুয়াডাঙ্গায় ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ । বৃষ্টির কারণে ১৮ মের পর চুয়াডাঙ্গার তাপমাত্রা অপেক্ষাকৃত কম ছিল । ১৮ মে চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। আবার ৩ জুন চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। ২রা জুন চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১লা জুন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গার গরমে আবার যেন আগুন শুরু হলো। জ্যৈষ্ঠের মাঝামাঝি প্রকৃতি আবার ধারণ করেছে রুদ্রমূর্তিতে।

সরজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তীব্র রোদে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকরা বিপাকে পড়েছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ।

জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে।

এমএইচ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, এক যাত্রীর মৃত্যু

জীবননগরে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ