হোম > সারা দেশ > খুলনা

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে: সোহেল

খুলনা ব্যুরো

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যদি কখনও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে!

রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

৭১-এর স্মৃতি স্মরণ করে হাবিব-উন-নবী খান সোহেল প্রশ্ন রাখেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মাকে-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়? যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’- এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন— বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তা-ঘাট উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল এলাকার পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, তেরখাদার শিক্ষার হার বর্তমানে ৬৫ শতাংশ, যা বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের অগ্রাধিকার। তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকারে এলে এক বছরের মধ্যে দেশে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা