হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার কালীগঞ্জে সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরো একজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকের ভেতরে কাজ চলাকালে অক্সিজেনের অভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরো একজন গুরুতর অসুস্থ হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এমই

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২

চার বিচারকের কাঁধে ১৫ হাজার মামলা

ভৈরবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকিতে বাণিজ্য

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক

ছেলের বিয়েতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন!