হোম > সারা দেশ > খুলনা

ভারতে পলায়নকালে বেনাপোলে যুবলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি

রাসেল পাঠান। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি নাশকতার মামলার আসামি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবলীগ নেতার নাম রাসেল পাঠান। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশে রাসেল পাঠান বেনাপোল চেকপোস্টে আসেন এবং তার পাসপোর্ট জমা দেন। যাচাইকালে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়ের করা দুটি নাশকতার মামলা রয়েছে। আটক রাসেল পাঠান জেলা সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২