হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদ‌হে পা‌নি‌তে ডু‌বে স্কুল ছা‌ত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদ‌হে তাহ‌সিন আহ‌মেদ (১১) না‌মে পঞ্চম শ্রেণির এক ছাত্রের পা‌নি‌তে ডু‌বে মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত তাহ‌সিন ঝিনাইদহ সদর উপ‌জেলার হ‌লিধানী ইউ‌নিয়‌নের কোলা গ্রা‌মের কাঁচামাল ব্যবসায়ী মোঃ সো‌হেল মিয়ার পুত্র।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, তাহ‌সিন মঙ্গলবার সকা‌ল ১১টার দি‌কে বা‌ড়ির পা‌শের এক‌টি পুকু‌রে গোসল করার উ‌দ্দে‌শ্যে যায়। প‌রে দীর্ঘ সময় বা‌ড়ি‌তে না ফেরায় মস‌জি‌দের মাই‌কে খোঁজ চে‌য়ে প্রচারণা চালায়। দুপু‌রে স্থানীয়রা তাহ‌সিন‌কে পুকুর থে‌কে অ‌চেতন অবস্থায় উদ্ধার ক‌রে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে নিয়ে আসলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

ঝিনাইদহ সদর থানার অ‌ফিসার ইনচার্জ সামশুল আ‌রে‌ফিন জানান, এ ব্যাপা‌রে ঝিনাইদহ সদর থানায় এক‌টি অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে।

শিকারিদের কাছে থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অস্ত্র মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে পরোয়ানা

চুয়াডাঙ্গার ভালাইপুরে দোকানে ঢুকে পড়ল দ্রুতগামী বাস

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শরণখোলার বনে ১৫ ফুটের অজগর অবমুক্ত

খুলনায় কোরবানির পশুর চাহিদার চেয়েও এবার মজুত বেশি

ঝিনাইদহে সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কক্সবাজারে গিয়ে ঝিনাইদহের দুই যুবক নিহত

ঝিনাইদহে বিনা টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৩ জন