হোম > সারা দেশ > খুলনা

পশুচিকিৎসক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামে এক পশুচিকিৎসককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ১০টার দিকে ডিউটিতে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ।

অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে। এ ঘটনায় তার ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে অনিমেষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একাধিকবার মোবাইলে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার দিকে অনিমেষের ব্যবহৃত ফোন নম্বর থেকে অপরিচিত এক ব্যক্তি কল দিয়ে তাকে জিম্মি করার কথা জানায়। এসময় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি গোপন রাখার জন্য পরিবারকে হুমকিও দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানান,অনিমেষ পরমান্য দীর্ঘদিন ধরে কৈখালী ইউনিয়নে কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে কাজ করছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা তাকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ফোন কলের লোকেশন শনাক্তের চেষ্টা চলছে। শনিবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমই

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল