হোম > সারা দেশ > খুলনা

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, বাগেরহাট

উপজেলার খানপুরে রাতের আঁধারে মৎস্যঘেরে বিষপ্রয়োগে মাছ নিধন। ছবি: আমার দেশ

বাগেরহাট সদর উপজেলার খানপুরে রাতের আঁধারে মৎস্যঘেরে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান ও একই এলাকার বাসিন্দা অলেক শেখের ছেলে জালাল শেখের মৎস্যঘেরে বিষপ্রয়োগ করে মাছ মেরে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘেরে থাকা অবশিষ্ট মাছ বিষক্রিয়ায় পচে নষ্ট হয়ে গেছে। মৎস্যঘের দুটিতে বড় বড় গলদা, রেণুসহ বিভিন্ন ধরনের সাদা মাছ ছিল, যার বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক শেখ মিরানুজ্জামান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা আমাদের ঘেরে বিষপ্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে। আমার ধারণা, এলাকার মাদকসেবী ও সুন্দরবনে প্রশাসনের ব্যাপক নজরদারি থাকায় ডাকাত চক্রের কিছু সদস্য লোকালয়ে এসে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। দ্রুততম সময়ে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন জানান, বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ

বাগেরহাটে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট