হোম > সারা দেশ > খুলনা

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মতিয়ার রহমান বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে কোনো ধর্ষণ বা নারী নির্যাতন থাকবে না। কোরআনকে বাদ দিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে এবং নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম।

সমাবেশে জামায়াত ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত