হোম > সারা দেশ > খুলনা

আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতার লাশ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে আব্দুল আলিম (৪৫) নামের এক বিএনপি নেতার লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে। তিনি বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১৬ আগস্ট বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে অতর্কিত হামলা চালায় আাওয়ামী লীগ সন্ত্রাসীরা। সেই হামলায় বেশকিছু বিএনপি নেতা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর একমাস পরে যশোরের একটি হাসপাতালে মারা যান আব্দুল আলিম।

এ হত্যার ঘটনায় ২০২৪ সালের ১৮ নভেম্বর তার স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে কবর থেকে আজ (বুধবার) দুপুর ১ টার দিকে আব্দুল অলিমের লাশ তোলা হয়।

লাশ উত্তোলন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আদালতের নির্দেশে কবর থেকে আব্দুল আলিমের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম