হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির নাম আইজা। বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান। বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়।

আইজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।

উল্লেখ, কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে আফরান (৮মাস)। স্বজনদের দাবি, নার্সদের দায়িত্বহীনতার কারণে আফরানের মৃত্যু হয়েছে।

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

লোহাগড়ায় মিষ্টির দোকানে ইয়াবাসহ যুবক আটক

ঝিকরগাছায় হাতপাখার গ্রাম

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ