হোম > সারা দেশ > খুলনা

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৭৬/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এ চেষ্টা করে।

পরে বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও পাঁচ বছর বয়সী একটি শিশু ছিল। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দল তাদের শনাক্ত করে এবং সীমান্ত অতিক্রমে বাধা দেয়।

পরে ওই পাঁচজনকে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করিয়ে রাখা হলে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এতে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।’

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক