হোম > সারা দেশ > খুলনা

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ আগস্ট) বিকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে তিন জন নারী, দুজন পুরুষ ও তিনজন শিশু।

আটককৃতরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ