হোম > সারা দেশ > খুলনা

১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর-আগুন

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারবাজারের শমসেরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ছয়তলার এ টাওয়ারে শেখ মুজিবুর রহমানের পরিবারের ২০টি ভাস্কর্য ছিল। এর মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য।

স্থানীয়রা জানায়, রাতে মিছিল নিয়ে শমসেরনগর এলাকায় জড়ো হন ছাত্র-জনতা। এ সময় এলাকাবাসী তাদের সঙ্গে যোগ দেন। পরে টাওয়ারে থাকা শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। পরে বারবাজার সড়কে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সমন্বয়ক হোসাইন আহমেদ বলেন, এ দেশে খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল-স্থাপনা থাকবে না। কোনো ফ্যাসিবাদের চিহ্নও থাকবে না বাংলার জমিনে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনার পর থেকে এলাকা শান্ত রয়েছে। ওই ঘটনা ছাড়া আর কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর

খুলনায় তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার