হোম > সারা দেশ > খুলনা

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

বক্তব্য রাখছেন প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় যশোর জেলা জামায়াতের কার্যালয়ের অডিটোরিয়ামে এ শিবির আয়োজন করা হয়।

শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন যশোর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক শামসুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, অধ্যাপক মনিরুল ইসলাম, আহসান কবীর, জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস ও শিহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হুসাইন বলেন, জামায়াতে ইসলামী সংসদে এবং সংসদের বাইরে ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, দলের নেতৃবৃন্দ অতীতে জীবন দিয়ে শহীদ হয়েছেন, তবুও তারা কখনো দেশবিরোধী শক্তির কাছে মাথা নত করেননি।

শিক্ষা শিবিরে যশোর জেলার ১১টি সাংগঠনিক শাখা থেকে দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

খান জাহানের মাজারে কুমিরের শিকার যখন ‘কুকুর’, প্রকৃত ঘটনা কী?

কুষ্টিয়ায় বিদ্যালয় থেকে মুখে টেপ লাগানো শিক্ষার্থী উদ্ধার

সুন্দরবনে অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার

খুলনায় ট্যাংক লরি থেকে তেল চুরি, আটক ৫

বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

কুষ্টিয়ায় কবরস্থান উন্নয়নকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৬

নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি মামলায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যাটর্নি জেনারেল