হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে ৫ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা—যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে কাসমীর মন্ডল (৪০), মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মণ্ডলের ছেলে চন্দন মন্ডল (২২)।

বিজিবি জানায়, আটকরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক পাঁচ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা