হোম > সারা দেশ > খুলনা

নো-ম্যান্সল্যান্ডে বাবাকে ‘শেষ দেখা’: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন বিজিবি-বিএসএফের

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

ভারত-বাংলাদেশ সীমান্তে নো-ম্যান্সল্যান্ডে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হলো। বার্ধক্যজনিত কারণে প্রয়াত বাবার মরদেহ শেষবারের মতো দেখতে পেলেন বাংলাদেশে থাকা তার মেয়ে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফেএর মানবিক উদ্যোগে এই ‘শেষ দেখা’র আয়োজন করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল (৭৫) গতকাল, মঙ্গলবার, বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার মেয়ে মিতু মণ্ডল (৩৮)-এর শ্বশুরবাড়ি বাংলাদেশের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের বাবলু মণ্ডলের স্ত্রী।

বাবাকে শেষবারের মতো দেখতে মিতুর পরিবার আবেদন করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কাছে। তারই সূত্র ধরে বুধবার (১ অক্টোবর) বেলা আড়াইটায় বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ তার মেয়ে ও স্বজনদের দেখানোর আয়োজন করে।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দুপুরে বেনাপোল সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস-এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ শেষবারের মতো বাংলাদেশে থাকা তার মেয়ে ও স্বজনদের দেখানো হয়। বাবার মুখ দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর জব্বার মণ্ডলের মরদেহ দাফনের জন্য আবার ভারতে নিয়ে যাওয়া হয় এবং তার বাংলাদেশি স্বজনরাও নিজ বাড়িতে ফিরে আসেন।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ